Thursday, 7 January 2021

 MHV স্বেচ্ছাসেবীদের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০  ওয়ার্ড ওরিয়েন্টেশন



দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নং ভিয়াইল ইউনিয়নের  হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ সেচ্ছাসেবী ওরিয়েন্টটেশন ১৭/১২/২০২০ইং ৯নং ভিয়াইল স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে অনুষ্ঠিত হয়।


হাম-রুবেলার জটিলতা থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে টিকা দেওয়া।

আপনার মাস থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে, উল্লেখিত সময়ের মধ্যে হাম-রুবেলার টিকা দিন।

আগে টিকা দেওয়া থাকলেও এই ক্যাম্পেইনে আবারো টিকা দিতে হবে।

বর্তমান করোনাভাইরাস মহামারি বিবেচনা করে নিজ সুরক্ষায় টিকাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢেকে হাঁচি কাশি দেওয়া মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন।



মনে রাখবেন, যদি এলাকার একটি শিশুও বাদ পড়ে, তবে হাম- রুবেলার ঝুঁকি থেকে যায়। তাই আপনার সোনামণিকে টিকা দিন এবং অন্যকেও উৎসাহিত করুন।



"আয় আয় সোনা মনি
টিকা নিয়ে যা"

আপনার মাস থেকে ১০ বছরের নিচের সকল শিশুকে হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালীন সময়ে এমআর(হাম - রুবেলা) টিকা দিয়ে হাম-রুবেলা থেকে আপনার সন্তান কে রক্ষা করুন এবং আসন্ন হাম-রুবেলা ক্যাম্পেইন কে সফল করুন।











Monday, 16 November 2020

Personal Database of MHV 2019 - 2020 পুরনের নিয়ম 

সকল MHV দের অনলাইনে প্রোফাইল নিজের তথ্য হালনাগদ/ আপডেট করতে হবে।
কোন অবস্থ্যতেই ভুল করা কিংবা দুই বার SUBMIT করা যাবে না। রেজিষ্ট্রেশন ফরমটি খুব ভাল করে পড়ে বুঝে সঠিক তথ্য দিয়ে তার পর SUBMIT করতে হবে।

রেজিষ্ট্রেশন ফরমটি পেতে ক্লিক করুন



পুরনের নিয়ম:

Name *
নিজের নাম লিখবেন।

Age *
বয়স দিবেন।

Sex *
লিঙ্গ দিবেন।

Education *
শিক্ষাগত যোগ্যতা দিবেন। MA বা অন্য কিছু হলে Others দিবেন।

Mobile No. *
মোবাইল নাম্বার দিবেন।

Email Address *
ইমেইল এড্রেস দিবেন। 

Personal Bank account (if any)
ব্যাংক একাউন্ট দিবেন।
যদি না থাকে তবে ফাঁকা রাখবেন।
যেকোনো ব্যাংকের একাউন্ট দেওয়া যাবে তবে উপজেলা থেকে যদি নির্দিষ্ট কোনো ব্যাংকে নাম বলে তবে সেই ব্যাংকের একাউন্ট দিতে হবে। 
এবং নিজের নামের ব্যাংক একাউন্ট ছাড়া অন্য কারো ব্যাংক একাউন্ট দেওয়া যাবেনা। 
মোবাইল ব্যাংক ও এজেন্ট ব্যাংকের নাম্বার দেওয়া যাবে না।
 
Division *
বিভাগের নাম লিখবেন।

District *
জেলার নাম লিখবেন।
 
Upazila / Municipility
উপজেলার নাম লিখবেন। 


Union (if applicable)
ইউনিয়নের নাম লিখবেন। 

Ward
আপনার ওয়ার্ড নং লিখবেন। 

CC
কমিউনিটি ক্লিনিকের নাম লিখবেন। 

Block (within CC catchment area) *
আপনি কমিউনিটি ক্লিনিকের যে ব্লকে কাজ করছেন সেটা লিখবেন। যেমন- মনে করেন আপনারা ৫ জন এমএইচভি এখন এলাক ৫ ভাগে ভাগ করে।  একজন ১ একজন ২ একজন ৩ একজন ৪ একজন ৫ দিবেন। 

Ward
আপনি যে একালায় কাজ করছেন সেই ওয়ার্ড নং লিখবেন। 

Training Completed
যাদের ৫ দিনের ট্রেনিং হয়েছে তারা
MHV Basic Training (5 Days) দিবেন। 


Is the work started at household level?
যারা বাড়িবাড়ি যেয়ে কাজ শুরু করেছেন তারা Yes দেবেন, এবং যাদের এখনো কাজ শুরু হয়নি তারা No দেবেন।

Others
এখানে যেকোনো সমস্যার কথা লিখবেন। ফাকা রাখলেও সমস্যা নেই। 

শেষ তারিখ- ১৭/১১/২০২০ ইং

★★উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা CHCP এর অনুমতি ছাড়া কেউ পুরোন করবেন না★★

আর তারা যেভাবে পুরোন করতে বলবে সেভাবে পুরোন করবেন।


নিচে  ইমেজ এর মাধ্যমে দেয়া হল কিভাবে পুরন করবেন ঃ





















প্রয়োজনে সিএইচসিপির সহযোগিতা নিন।


Tuesday, 29 September 2020

 ৩০/০৯/২০২০ ইং রোজ বুধবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের সাবেক ০১ নং ওয়ার্ডে আগামী ৪ ঠা অক্টোবর  থেকে ১৭ই অক্টোবর  " ভিটামিন এ প্লাস " ক্যাম্পেইন সফল করার জন্য ওয়ার্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।


৬ মাস থেকে ১ বছরে কম শিশুকে একটি নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।


স্বাস্থ্যবিধি (শারীরিক দূরত্ব কমপক্ষে ৩ ফুট, মাস্ক পরিধান, সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া) মেনে ক্যাম্পেইন উদযাপিত হবে। 


স্বাস্থ্যবিধি মেনে আপনার শিশুকে ক্যাম্পেইন কেন্দ্রে নিয়ে আসুন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। 
ভিটামিন ‘এ’ শিশুকে রাতকানা রোগ থেকে রক্ষা করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আরও পড়ুন :  জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওয়ার্ড ওরিয়েন্টেশন ২০১৮


স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের জন্য সহায়িকা গাইডলাইন


মুখে মাস্ক পরিধান করে আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসুন এবং শারীরিক দূরত্ব বজায় রেখে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। ঐ দিন ৬ মাস থেকে ১ বছরে কম শিশুকে একটি নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ শিশুকে রাতকানা রোগ থেকে রক্ষা করে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।



আরও পড়ুন :  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জানুয়ারী/২০২০





জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন/২০২০ পরিচালনা নির্দেশনাবলী ভিডিও





জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ০৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২০ পর্যন্ত  সফলভাবে  উদযাপনের জন্য সম্মানিত ইমাম/খতিবের বার্তা -



আরও পড়ুন :  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৭



আরও পড়ুন :  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৮




ভাল লাগলে শেয়ার করুন





খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

https://kharkaticc.blogspot.com/

About Me

My photo
দিনাজপুর, ইসলাম, Bangladesh
MA
  • মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

    মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

    মাননীয় প্রধানমন্ত্রী
    বিস্তারিত

  • খেড়কাটি কমিউনিটি ক্লিনিক

  • করোনা ভাইরাস প্রতিরোধে যোগাযোগ

    Print
  • Popular Posts